টাঙ্গুয়ার হাওরে পর্যটনবাহী বোট থেকে পড়ে শিশুর মৃ ত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট থেকে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে টাঙ্গুয়ার হাওরপাড়ের ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল শিশুটি।


নিহত শিশুর নাম মাসুমের (৫)। তিনি সিলেট শহরের শেখঘাট নবাব রোড এলাকার কবির হোসেনের একমাত্র ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে টাঙ্গুয়ার হাওরপাড়ের ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল শিশুটি। তিন ঘণ্টা উদ্ধার তৎপরতায় বিকেল ৫টায় শিশুটিকে একই স্থান থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।


শিশু মাসুমের স্বজনরা জানান, সিলেট শেখঘাট নবাব রোড এলাকা থেকে ২০ জনের একটি দল লালন তরী নামের এক হাউসবোট বুকিং করে তাহিরপুর সদর থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন। মাসুম ও অন্য একটি শিশু হাউসবোটের জানালার পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক হাউসবোট থেকে নিখোঁজ শিশুর বাবা পানিতে লাফ দিলেও তাকে খোঁজে পাওয়া যায় নি। পরে তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিশুটির মরদেহ নদী থেকে উদ্ধার করেছে। কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার স্বজনদের কাছ হস্তান্তর করা হয়েছে।

Follow Us