আফগানিস্তানে ভূমিকম্পে ৮০০ জনের মৃ ত্যু

আন্তর্জাতিক ডেস্ক::

প্রকাশিত:

আফগানিস্তানে ভূমিকম্পে ৮০০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও প্রায় আড়াই হাজার মানুষ। স্থানীয় সময় রাত ১২টার কিছু আগে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এতে কাদামাটি ও কাঠের তৈরি বহু বাড়িঘর ধসে পড়ে। 


আফগান সরকারের মুখপাত্র মাওলাভি জাবিহুল্লাহ মুজাহিদ সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধারকাজ চলমান। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের সরিয়ে নিতে সেনা হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। 


টোলো নিউজ জানায়, নানগারহার বিমানবন্দর থেকে কুনারে ৩৫টি হেলিকপ্টার ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটে ৩৩৫ জন আহতকে নানগারহার আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।


স্থানীয়রা জানান, কুনারের মাজার উপত্যকায় শত শত মানুষ মাটির নিচে চাপা পড়ে আছে। অনেক শিশু, নারী ও বয়স্ক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।


শক্তিশালী এই ভূমিকম্প পাকিস্তানসহ ভারতেও অনুভূত হয়েছে।

Follow Us