এবার সিলেটের সালুটিকরের ছালিয়া গ্রামে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে র্যাব-৯ ও উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত পাথরের মালিক সনাক্ত করতে প্রশাসন অভিযান চালাচ্ছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-৯-এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।
তারা জানান, উদ্ধারকৃত পাথরগুলো মাটির নিচ থেকে বের করে পাচারের হাত থেকে রক্ষা করা হয়েছে। যারা এই পাচারে জড়িত, তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে সোমবার ধোপাগুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছিল।
Fans
Fans