সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির সংগ্রাম বিওপিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর নুরুল হুদা।
গত ২৪ ঘণ্টায় বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এ চালান জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণ কসমেটিক্স, ক্রিম, চকলেট ও অন্যান্য ভারতীয় পণ্য। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Fans
Fans