রিকাবিবাজার থেকে ৪ জুয়ারি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

সিলেট মহানগরের রিকাবিবাজার থেকে চার জুয়ারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৪টার দিকে বশির মিয়ার রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলার হাতেনাতে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, বিয়ানীবাজারের উজানডাকি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন (৫৯), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের মো. মতিউর রহমানের ছেলে ফয়সল আহমদ (২১), কোতোয়ালী থানার চিটাগাঙ কলোনির ফকির মিয়া ওরফে সেলিমের ছেলে জিসান (১৯) ও ঘাসিটুলা লামাপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. সাগর (২৮)।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, জুয়া খেলার সময় চার জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Follow Us