সিলেটের কোম্পানীগঞ্জে পশ্চিম ইসলামপুর ইউপি সদস্য (মেম্বার) দেলোয়ার হোসেন জীবনকে সাময়িক বরখাস্ত আদেশ জারি করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১) শাখা থেকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন জীবনের বিরুদ্ধে মামলাসমুহ আদালত কর্তৃক অভিযোগ আমলে নেওয়া হয়েছে।
দেলোয়ার হোসেন জীবন কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
Fans
Fans