হাদির জন্য রাজপথে সিলেট মহিলা কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সিলেট মহিলা কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ ফটকের সামনে তারা এ মানববন্ধন করেন।


মুন্নী হুসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন হাদির মাতো নেতারা এদেশে সুরক্ষিত নন। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে হবে। এছাড়াও শরিফ ওসমান হাদীর লিখাকে বইকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। তার পরিবারের নিরাপত্তা প্রদানের পাশাপাশি রাষ্ট্রকে তার পরিবারের দায়িত্ব নিতে হবে। খুনিকে দেশে ফেরত এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।


বক্তারা বলেন, ভারত আমাদের বন্ধু নয়। বন্ধু হলে তারা কখনও আমাদের দেশের খুনিদের জায়গা দিতো না।


মানববন্ধনে নুসরাত জাহান মিম, তিশা মজুমদার, প্রীতি দাস, আয়শা বেলাল চৌধুরী, নুরী জান্নাহ, আনিকা রহমান, জুবাইদা চৌধুরী, ইসরাত জাহানসহ বিভিন্ন শ্রেণি ও সেশনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Follow Us