তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিলেটে মহিলা দলের আনন্দ মি ছি ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

আগামীকাল স্বদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছেন মহানগর মহিলা দলের নেত্রীরা। বুধবার (২৪ ডিসেম্বর) মহানগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।


মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজির পরিচালনায় এসময় সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেজী।


সভাপতির বক্তব্যে নিগার সুলতানা ডেজী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরছেন। এর চাইতে বড় আনন্দের কিছু নেই। বিএনপি নেতাকর্মীদের মধ্যে এখন প্রাণের সঞ্চার হয়েছে। দেশজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সেই আমেজ থেকে আমরাও বঞ্চিত হতে চাইনা। তাই আজ আমরা আনন্দ মিছিল করলাম। আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তার কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।


এসময় অন্যান্যের মধ্যে মহানগর মহিলা দলের সাংগঠনিক রেহানা ফারুক শিরীণ, যুগ্ম সম্পাদিকা রাহিলা কানন জেরিন, জেসমিন আক্তার, সুজিনা আক্তার মনি, রোমানা আক্তার, খালেদা বেগম, রিতা বেগম, হাফসা বেগম, ঝর্ণা বেগম, শাফিয়া খাতুন মনি, বিলকিছ জাহান চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow Us