হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল নূর এবং পরিচালনা করেন কাজী মাওলানা ছলিম উদ্দিন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. রেজা কিবরিয়া এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও একই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান আলী।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন মাওলানা এফ.কে.এম শাহজাহান, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মুজিব উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন জালালী, ডা. মো. শাহিদুর রহমান, তোফায়েল আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মোস্তফা কামাল, জাহির উদ্দিন, আমির মাহবুব প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা মো. আব্দুস শহীদ।
অনুষ্ঠানটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মিলনমেলায় পরিণত হয়। এ উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে প্রকাশিত স্মারকগ্রন্থ “আশ-শামস”–এর মোড়ক উন্মোচন করেন আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী।
অনুষ্ঠানজুড়ে ছিল আবেগ, স্মৃতিচারণা ও প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার নানা আয়োজন, যা অংশগ্রহণকারীদের মধ্যে গভীর আনন্দ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
Fans
Fans