কোম্পানীগঞ্জে কৃষকদলের সভাপতির বিরুদ্ধে অপহরণ মা'ম'লা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সিলেটের কোম্পানীগঞ্জে এক যুবককে মারধরের ঘটনায় উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর আলমসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত সাহাব উদ্দিনের পুত্র জাকির মিয়া বাদি ২৪ ডিসেম্বর অভিযোগ করার পর তদন্ত সাপেক্ষে ১জানুয়ারি কোম্পানীগঞ্জ থানায় মামলা রেকর্ড করা হয়।


মামলার বাদি জাকির মিয়া বলেন, আমি একজন নিরীহ শ্রমিক মানুষ। আমি দিন আনি দিন খাই। আলমগীর আলম তার ভাইসহ সন্ত্রাস, বালু ও পাথর খেকো, দাঙ্গাবাজ, খারাপ ও লাঠিয়াল প্রকৃতির লোক। তারা প্রভাবশালী হওয়ায় আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে আমার বসত ঘরের দরজা ভাঙ্গিয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়া জোর পূর্বক আমার ভাই আবদুল্লাহকে হাত, পা ও মুখ রশ্মি ও গামছা দ্বারা বাধিয়া অপহরণ করে অন্যত্র নিয়া যায়। এক পর্যায়ে হাতের কুনুইয়ের মধ্যে বারি মারিয়া মারাত্মক হাড্ডি ফাটা রক্তাক্ত জখম করে। পরে আমি ও আমার এলাকার গন্যমান্য মুরব্বিদের নিয়া অভিযুক্তদের বসত বাড়ীতে গেলে অভিযোগের মাত্রা বেড়ে যায়। পরে এলাকার মুরব্বিদের সহযোগিতায় আমার ভাই আব্দুল্লাহকে উদ্ধার উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য গেলে কর্তব্যরত চিকিৎসক জখমীর জখম মারাত্মক থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।


এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) জগৎ জ্যোতি দাস জানান, এ ঘটনায় আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Follow Us