রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে তাকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুইজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। আরেকজনকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।
Fans
Fans