বাচ্চা ও পরিবার সামলে ডাক্তার হলেন উম্মে সালমা ইয়ামি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

জ্ঞানের লক্ষী, গানের লক্ষী, শষ্য-লক্ষী নারী/সুষম-লক্ষী নারীওই ফিরিছে রূপে রূপে সঞ্চারী’। কবি কাজী নজরুল ইসলামের এই পঙক্তিকে বাস্তবে রূপ দিয়েছেন চুনারুঘাটের মেয়ে উম্মে সালমা ইয়ামি। সন্তান, পরিবার আর শিক্ষা জীবনকে একসাথে আঁকড়ে ধরে হয়েছেন পরিপূর্ণ ডাক্তার।


ছোটবেলা থেকেই ডাক্তারি পড়ার স্বপ্ন ছিল ইয়ামির। যার ধারাবাহিকতায় ২০১৬ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় (ডিসিপি) থেকে এসএসসি ও ২০১৮ সালে ঢাকার সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করেন। এরপরই আরেক ধাপ এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ডাক্তারি পড়ার জন্য ভর্তি হোন সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে।


এমবিবিএস তৃতীয় বর্ষে থাকাকালীন সময়ে সংসার জীবনে আবদ্ধ হোন উম্মে সালমা ইয়ামি। এমবিবিএসের পাশাপাশি শেষ করেন ইন্টার্নিও। এরইমধ্যে সেহরিশ ইলনাজ নামে কন্যা সন্তানের মা হোন ইয়ামি। মা হওয়ার চার মাসের মাথায় পূর্ণাঙ্গ ডাক্তারের স্বীকৃতি পেয়ে আনন্দিত তিনি। টাইমস২৪ নিউজকে জানিয়েছেন নিজের স্বপ্ন পূরণের যাত্রা।


মা এবং বোনকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন উম্মে সালমা ইয়ামি। বিয়ের পর স্বামী ও সংসারের সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেয়েছেন তিনি। সফলতার পর মানুষকে সর্বোচ্চ ভালো সেবা দেওয়ার মাধ্যমে বাকি জীবনটুকু কাটিয়ে যেতে চান বলেও জানান ইয়ামি।

Follow Us