ফ্যামিলি কার্ডের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ছাত্রদল নেতা নাবেদ

নবীগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

নবীগঞ্জ–বাহুবল (হবিগঞ্জ–১) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ডা. রেজা কিবরিয়ার নির্বাচনী প্রচারণা দিন দিন বেগবান হচ্ছে। এই প্রচারণার অগ্রভাগে থেকে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাবেদ মিয়া।


দলীয় সূত্রে জানা যায়, নাবেদ মিয়া মাঠপর্যায়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, গণসংযোগ ও লিফলেট বিতরণের পাশাপাশি “ফ্যামিলি কার্ড নমুনা” নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন। তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনি বিএনপির রাজনৈতিক বার্তা ও ভবিষ্যৎ রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন।


সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নবীগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তরুণ ভোটার ও নতুন ভোটারদের মাঝে ফ্যামিলি কার্ড নিয়ে তার বক্তব্য ব্যাপক সাড়া ফেলছে বলে জানান স্থানীয়রা।


এ প্রসঙ্গে নাবেদ মিয়া বলেন, ফ্যামিলি কার্ড শুধু একটি কার্ড নয়, এটি আমাদের আন্দোলন-সংগ্রামের দলিল। তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের অধিকার ফেরাতে এবং ডা. রেজা কিবরিয়াকে বিজয়ী করতে আমরা প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছি।


স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, নাবেদ মিয়ার আন্তরিকতা, সংগঠকসুলভ দক্ষতা ও মাঠে উপস্থিতি নির্বাচনী প্রচারণায় নতুন গতি এনেছে। তার সক্রিয় ভূমিকা তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করছে। এদিকে ডা. রেজা কিবরিয়ার পক্ষে গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকায় নবীগঞ্জ–বাহুবল আসনে নির্বাচনী উত্তাপ ও আমেজ ক্রমেই। 

Follow Us