হবিগঞ্জের মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে র্যাবের গনমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন চাকলাপুঞ্জি এলাকার কালাচান ঝরর ছেলে রাজেশ ঝরা (২৫) এবং রামধনী কইরী ছেলে প্রসেনজিৎ (২৩)।
র্যাব জানায়, মঙ্গলবার (৩ ফ্রেবুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে ৯ টার দিকে অভিযান চালিয়ে মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের চা বাগান থেকে ২০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে করে জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
Fans
Fans