শপথ নিয়েছেন সিলেট-৩ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০.৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও মহানগরীর ৬টি ওয়ার্ড) বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বিপুল ভোটের মাধ্যমে জয় লাভ করে।
উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথম কোনও প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্য প্রার্থীদের শপথ পাঠ করালেন।
Fans
Fans