সিলেটের দক্ষিণ সুরমায় ৩ জুয়ারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন বাসটার্মিনাল সংলগ্ন শতাব্দী গেইটের সামনে প্রকাশ্যে তীর শিলং জুয়া খেলার সময় তাদের আটক করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছে মহানগর পুুলিশের মিডিয়া সেল।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের গোলাপগঞ্জ থানার নিমাদল গ্রামের চেরাগ আলী ও আছারুন্নেছার ছেলে বর্তমানে দক্ষিণ সুরমার আলমপুর এলাকার বাসিন্দা করিম আহমেদ ওরফে রহিম (৩০), জকিগঞ্জের শাহজালালপুর (পূর্ব) গ্রামের সুরুজ আলী ও ছানু বেগমের ছেলে ও বর্তমানে হোটেল তাজমহলের কর্মচারীর হেলাল আহমদ (২৮) এবং নেত্রকোনা জেলার মদন থানার বজলুর রহমান ও একতার খাতুনের ছেলে, বর্তমানে নগরীর বাস টার্মিনাল রোড এলাকার বাসিন্দা আলাল মিয়া (৪৭)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ননএফআইর মামলা (নং-৫৯) দায়ের করে তিনজনকেই আদালতে সোর্পদ করা হয়েছে।
Fans
Fans