বৃহত্তর সিলেটের জকিগঞ্জ উপজেলার তরুণ রাজনৈতিক নেতা মুনিরুল ইসলাম রাজনকে জকিগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দেখতে চাওয়ার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে তাঁর নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুনিরুল ইসলাম রাজন বর্তমানে জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র রাজনীতি থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে সক্রিয় ও শক্তিশালী করতে তাঁর ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত। সর্বশেষ জাতীয় নির্বাচনে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন বলে দাবি সমর্থকদের।
দলীয় পরিচয়ের বাইরে জনসমর্থনেও এগিয়ে রয়েছেন তিনি। নবগঠিত জকিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সহ-সভাপতি পদে সর্বোচ্চ রেকর্ড ভোটে নির্বাচিত হয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রাজন বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশ নিয়েছেন। দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি হামলা, মামলা ও কারাবরণসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবুও তিনি আদর্শ থেকে সরে না গিয়ে সংগঠনের কার্যক্রম চালিয়ে গেছেন। নিজের অর্থায়নেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন বলে নেতাকর্মীরা জানান।
স্থানীয়দের মতে, ত্যাগ, সাহস ও নেতৃত্বের ধারাবাহিকতায় তিনি জকিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। এ প্রেক্ষাপটে জকিগঞ্জ পৌরসভার প্রশাসক পদে তাঁকে দায়িত্ব দেওয়ার দাবি জোরালো হচ্ছে।
তবে জকিগঞ্জবাসীর আশা, অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্ব হিসেবে মুনিরুল ইসলাম রাজনের হাতে দায়িত্ব এলে জকিগঞ্জে উন্নয়ন ও সুশাসনের নতুন অধ্যায় সূচিত হবে।
Fans
Fans