দিরাইয়ে দুপক্ষের সংঘ র্ষ, আ হত ২০

দিরাই প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ভাটিপাড়া গ্রামে জলমহালের পানি সেচকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া গ্রামের পাশে ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়ার লোকজন জলমহালের ডোবাতে সেচের মাধ্যমে মৎস্য আরোহণ যান। কিন্তু শিশির নূরের লোকজন বাধা প্রয়োগ করে বাগবিতণ্ডা শুরু হওয়ার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


দিরাই আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার বলেন, সংঘর্ষে সেবা নিতে আসা আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেটে পাঠানো হয়েছে।


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, জলমহালের পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর জানার পর পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে যেকোন অপ্রিয়কর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে আছে। 

Follow Us