ভরিতে ২৫ হাজার টাকা কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

এতদিন লাফিয়ে বাড়লেও এবার কমতে শুরু করেছে সোনার দাম। এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে সোনার দাম ভরিতে কমেছে প্রায় ২৫ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) প্রদত্ত সোনার দাম সম্পর্কিত সর্বশেষ বার্তা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।


বাজুস-এর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট মানের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ১৮ ক্যারেট সোনা পাওয়া যাচ্ছে ভরি প্রতি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকায়।


গত ১১ মার্চ তারিখে দেশের বাজারে ২২ ক্যারেট মানের সোনার দাম ছিল প্রতি ভরি ২ লাখ ৮৭ হাজার ২৬২ টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে সোনার দাম ভরিতে কমেছে ২৫ হাজার টাকা। এই এক সপ্তাহে অন্যান্য ক্যারেটের সোনার দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। 


উল্লেখ্য, ১১ মার্চের পর থেকে গত সাত দিনে সোনার দামে ৫ বার পরিবর্তন এসেছে এবং প্রতিবারই কিছুটা করে কমেছে দাম।

Follow Us