সুনামগঞ্জের জামালগঞ্জে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. আলী হোসেন (৩৫)। তিনি জামালগঞ্জ উপজেলার উত্তর কামলাবাজ গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আলী হোসেনকে আটক করে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মুলে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Fans
Fans