এসএসসি পরীক্ষার ১ম দিনে মাধবপুরে অনুপস্থিত ৩৫ জন

মাধবপুর প্রতিনিধি::

প্রকাশিত:

হবিগঞ্জের মাধবপুরে এসএসসি ও সমমানের পরিক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরিক্ষায় ৩৫ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম জানান, মাধবপুর উপজেলায় মোট ৭ কেন্দ্রের ১৩ ভ্যানুতে ২২৭৩ জন এসএসসি, ১৭৮ জন ভকেশনাল ও ২৪৪ জন দাখিল পরিক্ষার্থীর মধ্যে ৩০ জন এসএসসি পরিক্ষার্থী ও ৫ জন দাখিল পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

Follow Us