মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলন, সেনাবাহিনীর লাটিচার্জ

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের দুই দফা আন্দোলন চলাকালে তাদের উপর লাটিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী। রোববার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।  


জানা যায়, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন মেডিকেল শিক্ষার্থীরা। এসময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দেবার চেষ্টা করলে, উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে দেয় সেনাবাহিনী। 


সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন।

Follow Us