সুনামগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাত ১১ টার দিকে সুনামগঞ্জ সদর লঞ্চ ঘাটে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আতিকুর রহমান আবির (২৬)। তিনি ধর্মপাশা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে চার হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরেক একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পলাতক মাদক ব্যবসায়ী শান্তিগঞ্জ থানার শিমুলবাক ইউনিয়নের সর্দারপুর গ্রামের মো. নুরুল আমিনের ছেলে জিয়াউর রহমান (৩১)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি টিম লঞ্চ ঘাটে অভিযান পরিচালনা করেন। অভিযানে ঢাকায় পাচারের উদ্দেশ্যে রাতের লঞ্চ ধরতে আসা একজনকে চার হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Fans
Fans