সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জের তাহিরপুরে ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিন্নাকুলি এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৩০৯ বস্তা ফুসকা জব্দ করা হয়। 


জব্দকৃত খাদ্যদ্রব্যের বর্তমান বাজার মূল্য ৪০ লাখ টাকা।


জানা যায়, বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিন্নাকুলি এলাকায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম। টাস্কফোর্স অভিযানের সময় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা তার সাথে ছিলেন।


তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম জানান, টাস্কফোর্সের জব্দকৃত মালামাল লাউড়েরগড় বিজিবি ক্যাম্পে রক্ষিত রয়েছে। নিলামের মাধ্যমে তা ডিসপোজাল করা হবে। অবৈধভাবে চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Follow Us