মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার আসামী সালমান মিয়াকে (১৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৩ মে) র্যাব-৭ ও র্যাব-৯ এর যৌথ অভিযান পরিচালনা করে তাকে কর্ণফুলী থানাধীন জামালপাড়া এলাকা গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সালমান মিয়া মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম গ্রামের আলী হোসেনের ছেলে।
উল্লেখ্য, মৌলভীবাজার পৌরসভার সামনে অবৈধ ভাবে গড়ে উঠা ফুসকা ও চটপটি দোকানের সামনে গত ৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা কিছু লোক তরুণ আইনজীবী সুজনকে ছুরিকাঘাতে দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর সুজনের ভাই এনামুল হক সুমন বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. মাহবুবুর রহমান জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িত কয়েকজন গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সর্বশেষ-র্যাব-৭ ও র্যাব-৯ এরযৌথ অভিযান পরিচালনা করে জামালপাড়া এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত সালমানকে গ্রেফতার করে।
Fans
Fans