বৈষম্য বিরোধী ছাত্র আ*ন্দোলনে হাম*লা :মৌলভীবাজারে গ্রে*ফতার ২

মৌলভীবাজার প্রতিনিধি::

প্রকাশিত:

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র হামলার ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী প্রশান্ত দাশ ও আওয়ামী লীগ কর্মী মিন্টু মিয়া। 


মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ সুইসগেট এলাকা থেকে প্রশান্ত দাশকে গ্রেফতার করে। একই রাতে জেলা গোয়েন্দা পুলিশ চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালিয়ে মিন্টু মিয়াকে আটক করে। তিনি স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী একজন হিসেবে পরিচিত।


পুলিশ জানায়, প্রশান্ত ও মিন্টু উভয়েই এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর হামলা এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রুহুল আমীন বলেন, “গত বছরের ৪ আগস্ট শহরের আন্দোলনে প্রশান্ত দাশ দা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। ঘটনার ভিডিওচিত্র রয়েছে। একইভাবে মিন্টু মিয়াও ছাত্র ও জনতার ওপর হামলা চালায়, যার প্রমাণ ভিডিও আকারে রয়েছে।”


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।

Follow Us