জগন্নাথপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জগন্নাথপুর প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি খালের ওপর অবৈধভাবে নির্মিত চারটি দোকানঘর উচ্ছেদ উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৫ মে,) দুপুরে পৌরসভার হবিবপুর শাহপুর মাদ্রাসা পয়েন্ট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।


জানা যায়, ওই এলাকার এনামুল হক, রাগীব আলী, নুর মিয়া ও মইনুদ্দিন সরকারি খালে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে পাকা দোকানঘর নির্মাণ করে দখলভোগ করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।


জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, অবৈধভাবে সরকারি খালের ওপর পাকা দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন দখলদাররা। অভিযানকালে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চারটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Follow Us