মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে হবিগঞ্জের যুবকের মৃ ত্যু

হবিগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

মালয়েশিয়ায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হবিগঞ্জের এক যুবক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দুপুরে দেশটির কোয়ান্টান পাহাং জেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত যুবকের নাম তাহির মিয়া (৩৬)। তিনি চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের বান্নীরঘাট এলাকার বাসিন্দা। তিনি সাত বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। 


তার বড় ভাই মো. চাঁন মিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, তাহির মিয়া মোবাইল ফোনের মাধ্যমে এক বছর আগে একটি মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাগজপত্র ঠিক করে দেশে ফিরে স্থায়ীভাবে সংসার গড়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। 


তাহির মিয়ার মৃত্যুর খবরে পরিবার ও গ্রামে শোক বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার মোল্লা জানান, মৃত্যুর খবর শুনে তাহির মিয়ার বৃদ্ধ মা ও পরিবারের সদস্যরা শোকে পাথর হয়ে গেছেন। তারা মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় আছেন।

Follow Us