সুনামগঞ্জে বজ্রপাতে ছাউনিতে থাকা গরুর মৃ ত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় গরুটি অস্থায়ী একটি ছাউনিতে ছিল।


মারা যাওয়া গরুটি একই গ্রামের মাসুদ আকন্দের।


মাসুদ আকন্দের ছোট ভাই মামুন আকন্দ জানান, বসত বাড়ির পাশে গরু রাখার জন্য একটি অস্থায়ী ছাউনিতে তিনটি গরু বাঁধা ছিল। হঠাৎ প্রবল বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে একটি বজ্রপাত সরাসরি অস্থায়ী ছাউনির কাছে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় গরুটি এবং অন্য আরেকটি গরুর প্রায় ১ ঘন্টা পর জ্ঞান ফিরে।


তিনি আরও জানান, এই গরুটাই ছিল আমার একমাত্র ভরসা। গরুটি আসছে কোরবানির ঈদে বিক্রি করে সংসারের যাবতীয় চাহিদা মেটাতে পারতাম। গরুটির আনুমানিক বাজার মুল্য প্রায় এক লক্ষ পঞ্চাশ টাকা বলেও জানান তিনি।

Follow Us