সুনামগঞ্জে ভারতীয় মদসহ আ টক ১

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার সীমান্তবর্তী দশঘর এলাকা থেকে তাকে আটক করা হয়। 


আটককৃত যুবকের নাম জিহাদ হাসান (২১)।তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী পুরাতন লাউড়েরগড় গ্রামের সিরাজ মিয়ার ছেলে।


জানা যায়, শুক্রবার সকালে আটককৃত যুবক জিহাদ হাসান ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ফেরার পথে সীমান্ত দশঘর নামক স্থানে লাউড়েরগড় বিওপি'র একটি টহল দল তাকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার বাজার মূল্য ৫৭ হাজার টাকা।


সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত মদসহ আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Follow Us