মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রা'ণ হা'রা'লেন ফারুক মিয়া

মাধবপুর প্রতিনিধি::

প্রকাশিত:

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক মিয়া (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এই ঘটনা ঘটে।


ফারুক মিয়া একই গ্রামের নোয়াব আলীর ছেলে।


এলাকাবাসী জানান, ঝড়ে ভেঙে পড়া একটি বিদ্যুতের খুটিতে থাকা তারে জড়িয়ে ফারুক মিয়ার মৃত্যু হয়েছে।


হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. ইউসুফ আলী জানান, ভারি বর্ষণে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে পিয়াইম গ্রামের উপরর দিয়ে নাসিরনগরের দিকে টানানো ৩৩ কেভি বিদ্যুতের লাইনের একটি খুঁটি হেলে অন্য একটি লাইনের উপর পড়ে যায়। ফারুক মিয়া পাশেই টিউবওয়েল থেকে পানি আনতে যাওয়ার সময় পা পিছলে গেলে খুঁটিতে থাকা তারে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।


মাধবপুর থানার সুত্রে জানা যায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Follow Us