অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক::

প্রকাশিত:

অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে আজ রাতে ঢাকা ছাড়বেন তিনি।


দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন বুলবুল। সেখানে যাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।


বিসিবির দায়িত্ব গ্রহণের আগে আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তা হিসেবে সেখান থেকেই কাজ করেছেন তিনি। তার স্ত্রীও পেশাগত কারণে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন।

বুলবুল বলেন, ‘মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া যাব। ঈদের পর সপ্তাহখানেকের মধ্যেই দেশে ফেরার ইচ্ছা রয়েছে।


তবে ১৪ জুন আইসিসির একটি মিটিং রয়েছে, সেখানে যোগ দিতে হতে পারে। যদি যাই, তাহলে ১৮ জুনের পর দেশে ফিরতে পারি।’


প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় এ বছর ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। সেই উপলক্ষে আগেভাগেই পরিবারের সঙ্গে ঈদ পালন করতে যাচ্ছেন বিসিবি সভাপতি।


সম্প্রতি বোর্ড পরিচালকদের অনাস্থার মুখে পদচ্যুত হয়েছেন ফারুক আহমেদ। তার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছেন আমিনুল বুলবুল। ঈদের ছুটি শেষে তিনি আবারও ক্রিকেট প্রশাসনে সক্রিয়ভাবে ফিরবেন বলে জানিয়েছেন।

Follow Us