অভিযান চালিয়ে সারাদেশে ১ হাজার ৭৮২ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২০৩ জনকে। শুক্রবার (২০ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৭৮২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২০৩ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৭৯ জন।
এছাড়া অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
Fans
Fans