সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, কসমেটিক্স এবং মেহেদী জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপি সীমান্ত পিলার ১২১০/১০—এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপাড়ায় এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ৬৯৫ প্যাকেট ভারতীয় ঔষধ, ১৩৯ প্যাকেট ভারতীয় কসমেটিক্স এবং ৩৬০ পিস ভারতীয় মেহেদী। যার আনুমানিক মূল্য এগারো লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় ঔষধ, কসমেটিক্স ও মেহেদী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Fans
Fans