ছাতকে বালু ব্যবসায়ীকে অর্ধ লক্ষ টাকা জ'রি'মা'না

ছাতক প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জের ছাতকে অবৈধ লিস্টার মেশিন ব্যবহার করে বালু তোলায় একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় অভিযানে এই জরিমানা করা হয়।


এসময় অবৈধ লিস্টার মেশিন দ্বারা বালু উত্তোলনের দায়ে শুসেন দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম।


অভিযানে থানা পুলিশ ও নৌ-পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক বালু ব্যবসায়ীকে পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow Us