হবিগঞ্জের নবীগঞ্জে পিন্টু চন্দ্র দেব (৩০) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) দুপুরে নবীগঞ্জ-শেরপুর সড়কের পাশে ডা. ইমরান আহমেদের বাসার পেছনে একটি নির্মাণাধীন বাংলো ঘরে গলায় গামছা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পিন্টু দেব উপজেলার কেলি কানাইপুর গ্রামের সুকুমার দেবের পুত্র।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল আহমেদ এবং এসআই আনিসুল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।
Fans
Fans