অভিযানে সারাদেশে গ্রে প্তা র ১,৭৮৩

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

সারাদেশে অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ এক হাজার ৭৮৩ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।


তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭৮৩ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।


এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৯ জন এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৭১৪ জন। এ ছাড়া অভিযানে ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

Follow Us