নবীগঞ্জে তরুণীর ঝুলন্ত ম র দে হ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

হবিগঞ্জের নবীগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় জুমি আক্তার (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের বাসিন্দা কমরু মিয়ার মেয়ে।


স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জুমি আক্তার বসতঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। কিছুক্ষণ পর তার বাবা কমরু মিয়া ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে দেখেন তার মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন।


বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান, ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।

Follow Us