মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ ত্যু

শেখ জাহান রনি (মাধবপুর)::

প্রকাশিত:

হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 


নিহত শিশু ইয়ামিন মিয়া একই এলাকার রমজান মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভেলাপুর গ্রামের রমজান মিয়ার শিশুপুত্র ইয়ামিন মিয়া বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়।পরিবারের সদস্যরা অনেক খুঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Follow Us