জৈন্তাপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি::

প্রকাশিত:

সিলেটের জৈন্তাপুরে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যূখানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়। সোমবার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্থম্ভে গিয়ে এক পথসভায় মিলিত হয়। 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিলেট-৪ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তরের সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পলাশীর প্রান্ত থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বাংলার তৌহিদী জনতার আন্দোলন ছিল মানুষের অধিকার আদায়ের মাধ্যমে একটি দূর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। এই লড়াইয়ে অসংখ্য ছাত্র-যুবক তাদের বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাৎ বরণ করেছে। ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের বিনিময়ে শৈরাচারী হাসিনার পতনে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আর কোন দূর্নীতিবাজ, চাদাঁবাজ কিংবা কোন সন্ত্রাসের ঠাই হবে না। আওয়ামীলীগ ও শৈরাচারী হাসিনার দূসররা এখনো ষড়যন্ত্র করছে, তাই সতর্কতার সাথে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে তিনি সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।


মিছিল পরবর্তী পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, সেক্রেটারী মাওলানা রফিক আহমদ, সাবেক আমীর মাওলানা মামুনুর রশিদ, আখলাকুল আম্বিয়া, নাজমুল ইসলাম. জুলাই যোদ্ধা (আহত) হাবিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জৈন্তাপুর উপজেলা সভাপতি মহসিন আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জৈন্তাপুর উপজেলা সভাপতি শামীম আহমদ, উলামা পরিষদের সভাপতি হাফিজ সামছুজ্জামান, পেশাজীবি পরিষদের সভাপতি আলতাফুর রহমান, যুব জামায়াতের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ। 

Follow Us