মধ্যনগরে নৌকাডুবে প্রাণ গেলো ৩ বছরের শিশুর

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জের মধ্যনগরে নৌকাডুবে আইয়ান (৩) নামের এক তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিঁপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আইয়ান জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের মো. সামায়ূন মিয়ার ছেলে। 


জানা যায়, সোমবার রাত আটটার দিকে পরিবারের প্রায় ১০-১২ জন সদস্য একটি নৌকায় করে আত্মীয়ের জানাজায় অংশ নিতে বারহাট্টা কামালপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে পিঁপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।


পাশে থাকা লোকজনের সহায়তায় সবাইকে উদ্ধার করা হলেও শিশু আইয়ান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Follow Us