সুনামগঞ্জের দিরাইয়ে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত ইয়াসমিনা (৩৪) ও হাদিস মিয়া (৫৭) নামের দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, ধাপকাই গ্রামের নবীর হোসেনের সঙ্গে তার প্রতিবেশী আলতাব মিয়ার বাড়ি থেকে বাইরে যাওয়ার যাতায়াতের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হন এবং নারীসহ অন্ততপক্ষে ১৫ জন আহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর বলেন, সংঘর্ষের পর থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, এলাকার পরিবেশ শান্ত রয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
Fans
Fans