এক সপ্তাহে ২০ হাজার ৩১৯ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব পুলিশ। বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার (৩০ আগস্ট) সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১২ হাজার ৮৯১ জনকে, অবৈধ সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য ৩ হাজার ৮৮৮ জনকে এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ৩ হাজার ৫৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সরকারি প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১ হাজার ২৩৮ জনের মধ্যে ৫০ শতাংশ ইয়েমেনি, ৪৯ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ২২ জনকে এবং আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশে সহায়তা করলে, পরিবহন ও আশ্রয় প্রদান করলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানার পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
Fans
Fans