সুনামগঞ্জে নি খোঁজ জমিয়ত নেতার মরদে হ উদ্ধার

শান্তিগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজের ৩ দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলার দিরাই উপজেলার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তার ফুপাতো ভাই জুনেদ আহমদ।


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।


মুশতাক আহমেদ জমিয়তে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ছিলেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে দলটির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ পর্যায়ে গণসংযোগ করে আসছিলেন।


গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কোনোরকম যোগাযোগ বা তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী রুবি বেগম।

Follow Us