সরকারি শাটডাউনের কারণে আমেরিকায় একযোগে ৩ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এদিকে চলমান অচলাবস্থার কারণে দেশের আকাশপথে ভ্রমণ প্রায় থমকে যেতে পারে জানিয়েছেন আমেরিকার পরিবহন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
রবিবার এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে শনিবারও প্রায় ১ হাজার ৫০০টি এবং শুক্রবার ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছিল। এছাড়া আরও ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্মবিরতির কারণে বিমান চলাচলে আংশিক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। প্রায় ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার, যাদের সরকারি নিয়মে ‘অপরিহার্য কর্মী’ হিসেবে ধরা হয়, ১ অক্টোবর থেকে বেতন ছাড়া কাজ করছেন।
ফলস্বরূপ, সরকারি কার্যক্রম ৪০ দিন ধরে স্থবির রয়েছে। শাটডাউন চলাকালীন, রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা অস্থায়ী এক চুক্তিতে পৌঁছালেও বিমান চলাচলে প্রভাব এখনও কাটেনি।
আমেরিকার পরিবহনমন্ত্রী শন ডাফি রবিবার সাংবাদিকদের বলেন, “থ্যাংকসগিভিং ছুটির আগে বিমান ভ্রমণ প্রায় বন্ধ হয়ে যেতে পারে। মানুষ তখন পরিবারের সঙ্গে দেখা করতে ভ্রমণে বের হবে, কিন্তু ফ্লাইটের সংখ্যা এত কমে যাবে যে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এটি ভালো হওয়ার সম্ভাবনা নেই—বরং আরও খারাপ হবে, যতক্ষণ না এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাদের পাওনা বেতন পান।”
Fans
Fans