হবিগঞ্জের মুহিবুর হ ত্যার আসামি গ্রে প্তার

হবিগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

হবিগঞ্জে বহুল আলোচিত মুহিবুর রহমান হত্যার মূল আসামি মো. ফজল মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার আসামিকে হবিগঞ্জ সদর ১ নম্বর আদালতে হাজির করা হলে বিচারিক ম্যাজিস্ট্রেট সাফিউল্লাহ তাকে জেলহাজতে পাঠান।


রোববার দুপুরে পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার মো. হায়াতুন-নবী এ তথ্য নিশ্চিত করেছেন।


পিবিআই সূত্রে জানা যায়, এসআই পিযুষ দেবনাথের নেতৃত্বে একটি টিম ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে। দীর্ঘ তদন্ত, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।


মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন রাতে হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামের বাসিন্দা মুহিবুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন স্থানীয় একটি ডোবায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আতর আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।


জিজ্ঞাসাবাদে আসামি পূর্ববিরোধের জেরে টিউবওয়েলের রড দিয়ে আঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।

Follow Us