মধ্যপ্রাচ্যে সমস্যায় পড়লে যে নাম্বারে কল দিবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:

মধ্যপ্রাচ্যজুড়ে চলা যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসে থাকা বাংলাদেশিরা সমস্যায় পড়লে তাদের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টারের নম্বরে জানাতে বলা হয়েছে। রোববার (১ মার্চ) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়৷


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে তাদের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোনকল করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। এ নম্বরটি দিন-রাত ২৪ ঘন্টা খোলা থাকে।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।


এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে সেসব দেশে কেউ যাতায়াত করতে পারছেন না।

Follow Us