খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোম্পানীগঞ্জে ছাত্রদলের ইফতার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি::

প্রকাশিত:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল ও এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদল। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জের থানা সদর পয়েন্টে কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।


ইফতার বিতরণের আগে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম হিফজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহজাহান আহমেদ'র এবং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হোসেন পাশার যৌথ পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বেগম খালেদা জিয়া'র সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত হয়। 


এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট জেলা ওলামাদলের সাধারণ কামাল উদ্দিন, গোয়াইনঘাট বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বাবুল, সাবেক উপজেলা ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা সোহাগ আহমেদ, জেলা ছাত্রদল সদস্য মইনুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা ইমন চৌধুরী, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান নাফিজ, সদ্য সাবেক এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্র দলের সদস্য সচিব কবির আহমদ,২ নং পূর্ব ইসলাম ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক জামির হোসেন, ৩ নং তেলিখাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, পশ্চিম ইসলামপুর ইউপি স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সাগর আহমদ, ১ নং ইসলাম পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সেলিম মিয়া, ১ নং ইসলাম পশ্চিম ইউনিয়ন ছাত্র দলের সহসাধারণ সম্পাদক রবিউল হাসান হৃদয় , উত্তর রনিখাই ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি ইমরান আহমদ, সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক রায়হান সিদ্দিকী, কাঁঠাল বাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসার সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সাগর আহমদ সুজন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্র নেতা আলমগীর, ছাত্র নেতা আরিফ হাসান রিপন, ছাত্র নেতা জাবির, ছাত্র নেতা সাদ্দাম ও সামিউল বাছিত এবং মোহাম্মদ আক্তার।

Follow Us