কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলা মেজবান রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম হিফজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদের পরিচালনায় উপজেলার সকল ছাত্রদলের নেত্ববৃন্দকে নিয়ে এ ঈদের শুভেচ্ছা বিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সভায় আহবায়ক এম হিফজুর রহমান বলেন, সৈরাচার মুক্ত দেশে ঈদ উদযাপন করতে পেরে নিজেকে সম্পূর্ণ সুস্থ ও স্বাধীন মনে হচ্ছে। তিনি শারীরিক অসুস্থ থাকায় সকলের নিকট দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সদস্য ময়নুল ইসলাম, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাএদলের সভাপতি মোজাম্মেল হোসেন পাশা, উত্তর রনিখাই ইউনিয়ন ছাত্রদলে সভাপতি রুবেল আহমদ,১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সেলিম মিয়া, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব কবির আহমদ, ৩ নং তেলিখাল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এলাইছ মাহমুদ ও সাধারণ সম্পাদক ওয়াশিম আহমেদ , ২ নং পুর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক জামির হোসেন,১নং ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক রায়হান আহমদ,সহ সভাপতি রাজন মিয়া, সহসভাপতি রাইসুল ইসলাম রাজন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম হিৃদয়,উত্তর রনিখাই ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি ইমরান আহমদ,এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান নাফিজ, সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রায়হান সিদ্দিকী,ছাত্রনেতা সাদ্দাম মিয়া, ছাত্র নেতা খালেদ পারভেজ, ছাত্র নেতা ইসলাম, ছাত্র নেতা ইউসুফ আমিন, ছাত্র নেতা কবির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Fans
Fans