সৌদি আরবে সড়ক দু*র্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃ*ত্যু

টাইমস-২৪ ডেস্ক::

প্রকাশিত:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফারুক (৪৩) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা।


নিহতের বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই মোহাম্মদ ইমন বলেন, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মক্কা থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে সৌদি আরবে থাকা তার ফুপাতো ভাই দুলাল ফোন করে দুর্ঘটনার খবর জানান। মিকাত এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুক মারা যান। সাত বছর আগে ফারুক সৌদি আরবে যান। সেখানে গাড়িচালক হিসেবে কাজ করছিলেন। 


সৌদি আরবে থাকা ফারুকের আত্মীয় মো. শাহ আলম শাহপরান জানান, ফারুক রাতে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। বাসা থেকে তিন কিলোমিটার দূরে ইউটার্ন নেওয়ার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 


ফারুকের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের পরিবেশ নেমে আসে। চার ভাইয়ের মধ্যে তিনি বড়। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।


বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার জানান, ফারুকের মরদেহ দেশে আনতে ও পরিবারকে সহযোগিতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনও সর্বাত্মক সহযোগিতা করবে। 

Follow Us